😪😪মাথাব্যথা কি মৃত্যুর কারন হতে পারে??

#Anatomy#Radiology#NeuroSurgery

===>>>

যেই মাথাব্যথা হতে পারে আপনার মৃত্যুর কারন!! ----

মাথা থাকবে আর মাথা ব্যথা থাকবে না এমনটা ভাবাই যায় না।কিন্তু সেই মাথা ব্যথা যদি হয় তীব্রতার দিক থেকে সর্বোচ্চ তাহলে সতর্ক হতেই হবে।

কেন?? ----চলুন বলা যাক----

মস্তিষ্কে রক্তক্ষরণ (Hemorrhage) আর কারন যখন অ্যানিউরিজম(Aneurysm) -----

অ্যানিউরিজম হচ্ছে মস্তিষ্কের রক্তনালির একটি সমস্যা যার ফলে রক্তনালীর এর অংশ ফোলা বেলুনের মতো হয়ে যায়। এই অংশটি হঠাৎ ফেটেই মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়।

কেন হয় -কাদের হয়??

উচ্চ রক্তচাপ(Hypertension) , অনিয়ন্ত্রিত জীবনযাপন, মাথার গুরুতর আঘাত, ধূমপান ইত্যাদি কারণ মস্তিষ্কে অ্যানিউরিজম হয়ে থাকে সাধারণত।

কিভাবে বুঝবেন (লক্ষন--Clinical Features)

মস্তিষ্কের বেশির ভাগ অ্যানিউরিজম ফাটে না এবং লক্ষণ বোঝা যায় না(Asymptomatic)।

কিন্তু মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে গেলে তখন লক্ষণ প্রকাশ পায়।

যা পাওয়া যায় ----

হঠাৎ তীব্র মাথাব্যথা(Thunderclap Headache)

ঘাড় শক্ত হওয়া(Neck rigidity)

বমি বমি ভাব(Nausea)

অস্পষ্ট দৃষ্টি/একই জিনিস দুইটা দেখা (Diplopia)

অজ্ঞান হয়ে যাওয়া

মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে গেলে রক্তক্ষরন টাকে মেডিকেলের ভাষায় সাবঅ্যারাকনয়েড হেমোরেজ (Subarachnoid Hemorrhage) বলে।

এমন রোগীদের মৃত্যুর হার অনেক বেশী।

রোগ নির্ণয় কিভাবে হবে (Investigation) -

এনজিওগ্রাম(Angiogram) হচ্ছে অ্যানিউরিজম শনাক্তের সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা।

বর্তমানে আমাদের দেশেই আমরা পায়ের রক্তনালিগুলোর মাধ্যমে একটি ক্যাথেটার ঢুকিয়ে ঘাড়ের রক্তনালি দিয়ে মস্তিষ্ক পর্যন্ত গিয়ে অ্যানিউরিজমের অবস্থান নির্ণয় করা হয়(Digital substraction angiography-Gold standard)

আমরা কিভাবে চিকিৎসা করি (Treatment) --

এই অসুখের চিকিৎসা যতো দেরী হবে, মৃত্যুর সম্ভাবনা ততো বাড়বে। আমরা সাধারণত সরাসরি মস্তিষ্কে অস্ত্রোপচার করে অ্যানিউরিজমে বা ফোলা অংশ ক্লিপ লাগাতে হয়(Clipping)

এছাড়া আরেকটি হচ্ছে ক্যাথেটার ঢুকিয়ে সমস্যা সম্বলিত ধমনি পর্যন্ত চলে যাওয়া। ওই ক্যাথেটার দিয়েই অ্যানিউরিজমে প্ল্যাটিনামের অতিসূক্ষ্ম প্যাঁচানো তার(coiling) ঢোকানো হয়, যার ফলে ফোলা জায়গায় আর কোনো রক্ত ঢুকতে পারে না।

গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চিকিৎসা গুলো এখন আমাদের দেশেই হচ্ছে সফলতার সাথেই।

সবাইকে অনেক ধন্যবাদ আর আপনার খেয়াল রাখুন,সুস্থ থাকুন, রক্#Dr.Saiful

#Sword_NeuroSurgery